Logo
Logo
×

সংবাদ

৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১২:৪৩ পিএম

৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ

ছবি: সংগৃহীত

আওয়ামী সরকারের আমলে নির্বাচিত ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। 

রবিবার (১৮ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। একই দিন ৬০ জেলা পরিষদ চেয়ারম্যান ও ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

এদিকে, বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণ এবং প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকারের হাতে রেখে পৌরসভা, উপজেলা, জেলা ও সিটি করপোরেশনের আইন সংশোধনের আলাদা আলাদা অধ্যাদেশ গত শনিবার জারি করে অন্তর্বর্তী সরকার। 

প্রসঙ্গত, গত ৫ অগাস্ট হাসিনা সরকার পতনের পর থেকে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভায় আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলররা অনুপস্থিত থাকায় নাগরিক সেবা ব্যাহত হয়। এই প্রেক্ষাপটে আইন সংশোধনের এ উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন